বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভোলায় এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত ডেপুটি স্পিকারের সঙ্গে কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে সার গুদাম পরিদর্শন করলেন জেলা প্রশাসক, কৃত্রিম সংকটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি কিশোরগঞ্জে দুই হাসপাতালে অভিযান, দালাল চক্রের ১৭ সদস্য গ্রেফতার কিশোরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব ফিজিওথেরাপি দিবসে সারাদেশে কর্মসূচি, কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করতে কিশোরগঞ্জে ছাত্রশিবিরের সংবর্ধনা নারায়ণগঞ্জ চাষাড়ায় শুভ হত্যায় গ্রেফতার “৩ দেশের প্রথম শতভাগ রোভার জেলা কিশোরগঞ্জ, ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

‎কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি/ মোঃ আল আমিন

‎“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস–২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সরকারি কর্মকর্তা, শিক্ষা বিভাগের প্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
‎সভায় প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সোহানা নাসরিন বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার সক্ষমতার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের জ্ঞান, দক্ষতা, সচেতনতা ও আত্মনির্ভরশীলতা অর্জনের অন্যতম প্রধান ভিত্তি। একটি জ্ঞানভিত্তিক, দক্ষ, বৈষম্যহীন ও সমৃদ্ধ সমাজ গঠনে সবার জন্য মানসম্মত, অন্তর্ভুক্তিমূলক ও জীবনমুখী শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, বর্তমান পরিবর্তনশীল বিশ্বে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, ডিজিটাল সাক্ষরতা, আর্থিক সাক্ষরতা এবং জীবনমুখী দক্ষতা অর্জনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করে তাদের সক্ষমতা বাড়াতে হবে। এর মাধ্যমে একটি সচেতন, দক্ষ ও আত্মনির্ভরশীল সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
‎জেলা প্রশাসক আরও বলেন, সাক্ষরতার হার বৃদ্ধি দেশের উন্নয়ন ও মানবসম্পদ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার আলো প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

‎আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব জেসমিন আক্তার।
‎সভায় বক্তারা বলেন, সাক্ষরতা মানুষের জীবনমান উন্নয়ন, সামাজিক বৈষম্য দূরীকরণ এবং দেশের টেকসই উন্নয়নের অন্যতম হাতিয়ার। প্রত্যেক নাগরিককে শিক্ষার আওতায় আনার মাধ্যমে একটি আলোকিত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
‎শেষে বক্তারা ‘সাক্ষরতার আলোয় আলোকিত হোক প্রতিটি মানুষ, সমৃদ্ধ হোক সমাজ ও দেশ’—এই প্রত্যয় ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর