বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে ১ বিলিয়ন ডলার অর্থায়ন চুক্তি মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ চাঁদা দাবির অভিযোগ অস্বীকার পাউবো শ্রমিক-কর্মচারী ইউনিয়নের, তদন্তের দাবি Why Payment Processing Matters to Magius UK Players মারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত উস্তাদ ইলিয়াছ What Makes Modern Online Casinos So Popular রৌমারীতে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নালিতাবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজী ফরহাদের বর্ণাঢ্য শোভাযাত্রা

মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থ এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সম্ভাব্য সহযোগিতা এবং রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুও গুরুত্বের সঙ্গে উঠে আসে। একইসঙ্গে জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়েও আলোচনা হয়।

সাক্ষাতে মালয়েশিয়া দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ফায়েজ বিন মোহাম্মদ মোখতার ও হাজওয়ান বিন হাসনলসহ ডা. শফিকুর রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি ও আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর