বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ভোলায় এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত ডেপুটি স্পিকারের সঙ্গে কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে সার গুদাম পরিদর্শন করলেন জেলা প্রশাসক, কৃত্রিম সংকটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি কিশোরগঞ্জে দুই হাসপাতালে অভিযান, দালাল চক্রের ১৭ সদস্য গ্রেফতার কিশোরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব ফিজিওথেরাপি দিবসে সারাদেশে কর্মসূচি, কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করতে কিশোরগঞ্জে ছাত্রশিবিরের সংবর্ধনা নারায়ণগঞ্জ চাষাড়ায় শুভ হত্যায় গ্রেফতার “৩ দেশের প্রথম শতভাগ রোভার জেলা কিশোরগঞ্জ, ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে সার গুদাম পরিদর্শন করলেন জেলা প্রশাসক, কৃত্রিম সংকটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ ও মজুত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কি না, তা সরেজমিনে যাচাই করতে কিশোরগঞ্জের বিভিন্ন সার গুদাম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।

বুধবার (৯ সেপ্টেম্বর) তিনি বিভিন্ন সার গুদাম পরিদর্শন করে সারের মজুত, সরবরাহ ও বিক্রয় পরিস্থিতি এবং সংশ্লিষ্ট রেজিস্টার যাচাই করেন। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান মারুফ, উপজেলা কৃষি অফিসারসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে যথাসময়ে সার সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেন। একই সঙ্গে কৃত্রিম সংকট সৃষ্টি, মজুতদারি ও অতিরিক্ত মূল্যে সার বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

পরে জেলা প্রশাসক জেলা খাদ্য গুদাম পরিদর্শন করেন। সেখানে তিনি খাদ্যশস্যের মজুত পরিস্থিতি ও সংশ্লিষ্ট রেজিস্টারসমূহ যাচাই করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর