বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঙ্গরার চাপিতলায় গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ কেলেঙ্কারি—৪০ হাজার মেট্রোনিডাজল ট্যাবলেটসহ স্টোরকিপার আটক নালিতাবাড়ীতে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ, ৯০ জনের পণ্য গায়েব নারী ও কন্যার অধিকার সুরক্ষায় নালিতাবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত নারীর অধিকার নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান সীমান্তে গ্রেপ্তার শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ কিশোরগঞ্জ ইসলামিয়া সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ১৭ রমজান: ইসলামের ইতিহাসে গৌরবময় দিন—ঐতিহাসিক বদর যুদ্ধ- কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শহর শাখার উদ্যোগে পেশাজীবীদের ইফতার মাহফিল। পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

বাঙ্গরার চাপিতলায় গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

 

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরায় দুই কেজি গাঁজাসহ ৩মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে উপজেলার চাপিতলা ইউনিয়নের চাপিতলা দক্ষিণ পাড়া থেকে তাদেরকে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশের একটি দল।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো পিরোজপুর জেলা সদরের শিকারপুর গ্রামের মৃত হামিদ মিয়ার ছেলে বাবুল মিয়া(৪৮) বর্তমান চাপিতলা, বাবুল মিয়ার স্ত্রী জোসনা বেগম ও চাপিতলা গ্রামের শিশু মিয়ার ছেলে আবদুল আলীম (৩৬)।

জানা যায়, মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা দক্ষিণ পাড়ায় মাদকদ্রব্য বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই আকবর ও এএসআই আল আমিনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদের বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর