বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে ফিসারি দখলের পাঁয়তারা, অপপ্রচারের অভিযোগ রৌমারীতে ১৫৭ পিস ইয়াবাসহ দুলু মিয়া গ্রেফতার নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বন্ধ হয়নি ফুয়েল কার্ড কার্যক্রম মুরাদনগরে সম্পত্তি দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত-৪, আটক-১ মুরাদনগরে কিশোরীকে অপহরণের চেষ্টা, বাধাঁ দেয়ায় মামাকে মারধর কিশোরগঞ্জের লতিবাবাদে বিষাক্ত বিটুমিনের ধোঁয়ায় বিপন্ন জনজীবন: প্রভাবশালীদের হুমকিতে নিরুপায় গ্রামবাসী মুরাদনগরের কড়ইবাড়ি ব্রিজে মাঝখানে বড় গর্ত—মরণঝুঁকিতে ৮ গ্রামের মানুষ সুরা কাহাফের ফজিলত ও শিক্ষা !! কিশোরগঞ্জ শহরে নদীর পাড় দখল: প্রভাবশালীদের দৌরাত্ম্যে নীরব প্রশাসন চেয়ারম্যান পদপ্রার্থী মো.রুবাঈদ আহমাদের অঙ্গীকার।

মুরাদনগরের কড়ইবাড়ি ব্রিজে মাঝখানে বড় গর্ত—মরণঝুঁকিতে ৮ গ্রামের মানুষ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার দেখা হয়েছে

কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি ব্রিজটি এখন এলাকাবাসীর জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ব্রিজের ঠিক মাঝখানে বড় একটি গর্ত সৃষ্টি হওয়ায় যাতায়াত ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ পার হচ্ছেন অন্তত ৮টি গ্রামের হাজারো মানুষ।

স্থানীয়রা জানান, ব্রিজের মাঝখানের গর্তটি দিন দিন বড় হচ্ছে। এতে করে যেকোনো সময় মোটরসাইকেল, অটোরিকশা কিংবা পথচারী দুর্ঘটনার শিকার হতে পারেন। বিশেষ করে রাতের অন্ধকারে বা বৃষ্টির সময় গর্তটি দেখা না যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা কয়েকগুণ বেড়ে যায়।

শিক্ষার্থী, কৃষক, রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই ব্রিজ ব্যবহার করে প্রতিদিন যাতায়াত করেন। কিন্তু এমন ভয়াবহ অবস্থার কারণে সবাই আতঙ্কে দিন পার করছেন। ইতোমধ্যে কয়েকটি ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি মেরামত অথবা নতুন করে নির্মাণ করা হোক। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর