শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
Unlocking the Secrets to Writing Compelling Essays on Education and Tech আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকীতে ঢাবিতে ‘নিপীড়নবিরোধী দিবস’ পালিত শহীদ আবরার ফাহাদের ৭ম মৃত্যুবার্ষিকীতে কিশোরগঞ্জে আলোচনা ও দোয়া মাহফিল কুলিয়ারচরে চাঞ্চল্যকর হানিফ হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কিশোরগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন খাদ্য খাতের যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি কঠোরভাবে দমন করা হবে-খাদ্যমন্ত্রী আফরোজা খানম বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বন্দরের ইস্পাহানি-তালতলা সড়কে সিসি ক্যামেরা স্থাপন উদ্বোধন নারায়ণগঞ্জের বন্দরে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের চাপায় ইউনুস মিয়া (৬৫) নিহতের ঘটনায় থানায় মামলা, গ্রেফতার হেলপার কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের জনসচেতনতা সপ্তাহের উদ্বোধন

কিশোরগঞ্জের লতিবাবাদে বিষাক্ত বিটুমিনের ধোঁয়ায় বিপন্ন জনজীবন: প্রভাবশালীদের হুমকিতে নিরুপায় গ্রামবাসী

  • আপডেট সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৩৯৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ।

কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ পূর্ব চরপাড়া গ্রামে আবাসিক এলাকার ঠিক মাঝখানে অবৈধভাবে গলানো হচ্ছে বিটুমিন। অন্য এলাকার রাস্তা নির্মাণের উপকরণ তৈরির জন্য জনবহুল এই গ্রামে বসানো হয়েছে বিশালাকার চুল্লি। আর সেই বিষাক্ত ধোঁয়ায় চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন শিশু, বৃদ্ধ ও গর্ভবতী নারীসহ প্রায় ছয় থেকে সাত হাজার বাসিন্দা।

সরেজমিনে এলাকা ঘুরে দেখা যায়, বিটুমিন পোড়ানোর ঘন কালো ধোঁয়া ও উৎকট গন্ধে পুরো এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। এই দূষিত পরিবেশের কারণে আশপাশের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দৈনন্দিন পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বাতাসে ধূলিকণা ও ধোঁয়ার আস্তরণের পাশাপাশি ভারী যন্ত্রপাতির বিকট শব্দে এলাকার শান্ত পরিবেশ এখন রীতিমতো দুর্বিষহ।

দিনরাত বিটুমিন গলানোর ফলে শ্বাসকষ্ট, চোখের জ্বালাপোড়া ও চর্মরোগ এখন গ্রামের ঘরে ঘরে। বিশেষ করে নবজাতক ও গর্ভবতী নারীদের নিয়ে চরম দুশ্চিন্তায় দিন পার করছেন পরিবারের সদস্যরা।

পরিবেশ বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, খোলা আকাশের নিচে এভাবে বিটুমিন পোড়ানো জনস্বাস্থ্যের জন্য এক নীরব ঘাতক। এর ফলে বাতাসে কার্বন মনো অক্সাইড ও সালফার ডাই অক্সাইডের মতো মারাত্মক বিষাক্ত গ্যাস ছড়াচ্ছে, যা দীর্ঘমেয়াদে ফুসফুস ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।

এলাকাবাসী জনবসতির ভেতর বসানো এই “মৃত্যুফাঁদ” সরানোর দাবি জানালে উল্টো তাদের পড়তে হচ্ছে হুমকির মুখে। অভিযোগ রয়েছে, একটি প্রভাবশালী চক্র স্থানীয় সংসদ সদস্যের নাম ভাঙিয়ে এই অপকর্ম নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। ফলে নিজেদের অস্তিত্ব ও স্বাস্থ্য চরম হুমকিতে পড়লেও ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

জনবসতির ওপর দিয়ে এমন পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড চলতে থাকায় ক্ষোভে ফুঁসছে পুরো গ্রাম। গ্রামবাসী অবিলম্বে এই বিষাক্ত চুল্লি জনবসতিহীন স্থানে সরিয়ে নেওয়ার জোর দাবি জানিয়েছেন। নিজেদের জীবন বাঁচাতে তারা জেলা প্রশাসক এবং পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রশাসন দ্রুত এই বিষাক্ত দূষণযজ্ঞ বন্ধে পদক্ষেপ না নিলে, নিজেদের অস্তিত্ব রক্ষায় অচিরেই বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন লতিবাবাদ পূর্ব চরপাড়ার বাসিন্দারা। জনস্বাস্থ্যের তোয়াক্কা না করে এমন বেআইনি কর্মকাণ্ড কীভাবে চলছে, তা নিয়ে এখন জনমনে তীব্র ক্ষোভ ও প্রশ্ন তৈরি হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর