মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জ শহরে নদীর পাড় দখল: প্রভাবশালীদের দৌরাত্ম্যে নীরব প্রশাসন চেয়ারম্যান পদপ্রার্থী মো.রুবাঈদ আহমাদের অঙ্গীকার। ইটনার হাওরে নির্জন ঘর থেকে কৃষকের মরদেহ উদ্ধার জনমানুষের কথা তুলে ধরার নির্ভরযোগ্য কণ্ঠ: মোস্তাফিজুর রহমান নালিতাবাড়ীতে লাইসেন্স ছাড়াই হাসপাতাল পরিচালনা, প্রসূতি মৃত্যুর পর সিলগালা সকাল বেলা মকতবে ছেলে–মেয়েদের কোরআন পড়ানোর গুরুত্ব নালিতাবাড়ীতে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন, উপকৃত হচ্ছে হাজারো শিক্ষার্থী মুরাদনগরের কামাল্লা গ্রামে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অভিযোগ, এলাকাবাসীর প্রতিবাদে বন্ধ জাঁকজমকপূর্ণ আয়োজনে কিশোরগঞ্জে সাংবাদিক সংস্থার অভিষেক কোম্পানীগঞ্জ-চট্টগ্রাম রুটে বাস ভাড়া বৃদ্ধি: ঈদের পর যাত্রীদের ক্ষোভ চরমে

মুরাদনগরের কামাল্লা গ্রামে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অভিযোগ, এলাকাবাসীর প্রতিবাদে বন্ধ

  • আপডেট সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৩০ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার, কুমিল্লা (মুরাদনগর):

মুরাদনগর উপজেলার কামাল্লা গ্রামে কৃষিজমির মাটি অবৈধভাবে কাটার অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। এলাকাবাসীর প্রতিবাদের মুখে ভেকু মেশিন ও ট্রাক্টর সরিয়ে নিতে বাধ্য হয় সংশ্লিষ্টরা।

স্থানীয় সূত্রে জানা যায়, কামাল্লা গ্রামের কিছু ব্যক্তি ভেকু মেশিন দিয়ে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কেটে ট্রাক্টরের মাধ্যমে অন্যত্র সরিয়ে নিচ্ছিল। এতে পাশের ফসলি জমির ক্ষতি হচ্ছিল। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী প্রতিবাদ জানালে তারা দ্রুত মেশিন সরিয়ে নেয়।

অভিযোগ রয়েছে, এই কাজে জড়িতদের মধ্যে রয়েছেন জহিরুল হক ওরফে জহির, যিনি ২০২৩ সালের ৩০ জুলাই কামাল্লা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার পাশে সংঘটিত একটি হত্যা মামলার অন্যতম আসামি। ওই মামলায় তার পরিবারের আরও কয়েকজন সদস্যের নাম রয়েছে।

আরও জানা যায়, গত ৫ মার্চ ২০২৬ তারিখে মাটি কাটার জন্য একটি চুক্তিনামা স্বাক্ষর করা হয়, যার পরিপ্রেক্ষিতে ১১ মার্চ ভেকু মেশিন দিয়ে কৃষিজমির মাটি কাটার কাজ শুরু করা হয়। এতে প্রায় ২০২ শতাংশ জমি ড্রেজার দিয়ে ভরাট করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, এভাবে মাটি কাটার ফলে কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে ৯নং কামাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার খান জানান, ইউনিয়ন পরিষদ থেকে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এর আগে প্রশাসন একাধিকবার ড্রেজার মেশিন জব্দ ও ধ্বংস করেছে বলেও তিনি উল্লেখ করেন।

এলাকাবাসী দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধ হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর