বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আয়াতুল্লা আলী কামিনী জায়গায় এখন তার ছেলে ইরানের সর্বোচ্চ নেতা কতটুকু সত্য ? রাষ্ট্রীয় ঘোষণা সহ বিস্তারিত জানুন “বিশ্বের হাতে আকাশঢাকা ডিফেন্স সিস্টেম, বাংলাদেশের ভরসা শুধু নেতার ভাষণ!” আয়াতুল্লাহ আলী খামেনি: জন্ম, শিক্ষা ও রাজনৈতিক জীবনের ধারাবাহিকতা ইতিহাসের সেরা নায়ক হিসেবে থাকবেন ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি? নকলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবনির্বাচিত এমপির সৌজন্য সাক্ষাৎ 🌿 ঈমানদারের সততার অনন্য দৃষ্টান্ত: আল্লাহর ভয়ই ছিল তাঁর সম্পদ। বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান রক্ষিতা ইমাসহ গ্রেফতার। নালিতাবাড়ীতে আলহাজ জাহেদ আলী চৌধুরী স্মৃতি গ্রন্থাগারের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল রৌমারীতে বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক এই নির্বাচনের মধ্য দিয়ে ’৭১-এর স্বাধীনতার পক্ষের শক্তিকে বিজয়ী করেছে জনগণ -মির্জা ফখরুল

রৌমারীতে বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২৬ বার দেখা হয়েছে

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক ব্যক্তি মোঃ আব্দুল আজিজ (৪৫)। তিনি উপজেলার ২ নং শৌলমারী ইউনিয়নের বাসিন্দা এবং মৃত আবুল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রৌমারী থানা পুলিশের একটি দল নির্দিষ্ট স্থানে অভিযান চালায়। এ সময় তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

রৌমারী থানা সূত্রে আরও জানানো হয়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে রৌমারী থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর