বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশুদের ঝগড়া নিয়ে কিশোরগঞ্জের অষ্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২৫ শান্তিপূর্ণ ভোটে কিশোরগঞ্জ আইনজীবী সমিতির নতুন কমিটি ঘোষণা আয়াতুল্লা আলী কামিনী জায়গায় এখন তার ছেলে ইরানের সর্বোচ্চ নেতা কতটুকু সত্য ? রাষ্ট্রীয় ঘোষণা সহ বিস্তারিত জানুন “বিশ্বের হাতে আকাশঢাকা ডিফেন্স সিস্টেম, বাংলাদেশের ভরসা শুধু নেতার ভাষণ!” আয়াতুল্লাহ আলী খামেনি: জন্ম, শিক্ষা ও রাজনৈতিক জীবনের ধারাবাহিকতা ইতিহাসের সেরা নায়ক হিসেবে থাকবেন ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি? নকলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবনির্বাচিত এমপির সৌজন্য সাক্ষাৎ 🌿 ঈমানদারের সততার অনন্য দৃষ্টান্ত: আল্লাহর ভয়ই ছিল তাঁর সম্পদ। বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান রক্ষিতা ইমাসহ গ্রেফতার। নালিতাবাড়ীতে আলহাজ জাহেদ আলী চৌধুরী স্মৃতি গ্রন্থাগারের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল

শিশুদের ঝগড়া নিয়ে কিশোরগঞ্জের অষ্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২৫

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

 

জামাল উদ্দিন
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের দুটি ভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের কদমচাল গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুদের মারধরকে কেন্দ্র করে কদমচাল গ্রামের বাসিন্দা আজমান মিয়া ও তার সহোদর ভাই ইব্রাহীম মিয়ার মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। মঙ্গলবার রাতেও এ নিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে বুধবার সকালে আজমান মিয়ার শ্বশুরবাড়ির লোকজন তার পক্ষ নিয়ে ইব্রাহীম মিয়ার পক্ষের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। পরে ইব্রাহীম মিয়ার শ্বশুরবাড়ির লোকজন ঘটনাস্থলে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয়রা জানান, প্রায় দুই থেকে তিন ঘণ্টাব্যাপী দেশীয় অস্ত্র—বল্লম, কাঁটি ও রামদা নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলে।

কদমচাল ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবজাল হোসেন জানান, সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করলে উপজেলা প্রশাসনের ক্যাম্প ইনচার্জ অজিদ বাবু এবং স্থানীয় বিএনপি নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

আহতদের মধ্যে ইব্রাহীম গ্রুপের সদস্যরা ভর্তি হয়েছেন হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল-এ এবং আজমান গ্রুপের সদস্যরা ভর্তি হয়েছেন অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ।

এ বিষয়ে অষ্টগ্রাম থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েব খান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জামাল উদ্দিন
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
মোবাইল: ০১৩১৫৬৫১৮৯৬
তারিখ: ৪ মার্চ ২০২৬

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর