শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ কটিয়াদীতে তাহেরা নূর স্কুল অ্যান্ড কলেজে নবনির্বাচিত সভাপতির সংবর্ধনা

সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণের প্রতিবাদে মিরসরাইয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ

  • আপডেট সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭৭ বার দেখা হয়েছে

চট্টগ্রামের মিরসরাইয়ে ছাত্রদল সন্ত্রাসীদের দ্বারা সপ্তম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম জেলা উত্তর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি। এ সময় তিনি বলেন, “দেশে নারী ও শিশুদের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে এ ধরনের ঘটনা আরও বাড়বে।”

মিছিলে ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বক্তারা আরও বলেন, নৈতিক অবক্ষয় ও রাজনৈতিক আশ্রয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণেই সমাজে এ ধরনের নৃশংস অপরাধ ঘটছে। অবিলম্বে বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর