রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে ভাড়া অনিয়মে জরিমানা, ফিলিং স্টেশনে প্রশাসনের কড়া নজরদারি মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গ্রামবাসী, করলেন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল স্বাধীনতা দিবসে নালিতাবাড়ীতে শ্রদ্ধা নিবেদন, তোপধ্বনি ও কুচকাওয়াজে কিশোরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন গণহত্যার গণহত্যার স্মৃতিচারণে কিশোরগঞ্জে জেলা প্রশাসনের আলোচনা সভা কিশোরগঞ্জে জেলা প্রশাসনের আলোচনা সভা কিশোরগঞ্জে জিরো টলারেন্স নীতির অভিযান, ৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ঈদের আনন্দে ভৈরবে সরকারি চাকরিজীবীদের মিলনমেলা শেরপুরে জ্বালানি তেল নিয়ে অনিয়মে কঠোর প্রশাসন, জরিমানা ও তদারকি জোরদার দরিদ্র মানুষের পাশে শোলাপুকুরিয়া সমাজ সেবা যুব উন্নয়ন পরিষদ: সফল উপকরণ বিতরণ নিকলীতে পূর্ব শত্রুতার জেরে ব্যক্তির গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, আটক ২

স্বাধীনতা দিবসে নালিতাবাড়ীতে শ্রদ্ধা নিবেদন,

  • আপডেট সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

 

নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি

নালিতাবাড়ীতে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বাঙালির গৌরবদীপ্ত এই দিনে জাতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের।
২৬ মার্চ বৃহস্পতিবার রাতের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক সংগঠন, নালিতাবাড়ী উপজেলা ও পৌর বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, সচেতন নাগরিক কমিটি (সনাক), সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ৮টায় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা এবং স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে নানা কর্মসূচি আয়োজন করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর