রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রথম শতভাগ রোভার জেলা কিশোরগঞ্জ, ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিএনপির ওয়ার্ড সভাপতি ৪৭০ পিস ইয়াবাসহ আটক ফেনীতে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় জনসমাগম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী: তারেক রহমান নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভা অনুষ্ঠিত কুমিল্লায় লংমার্চে জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ঐক্যের আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান নিকলীতে অসহায় ইমামের পরিবারকে আর্থিক সহায়তা, অস্ট্রিয়া প্রবাসী মাওলানা আবদুস সাত্তার জিয়া-খালেদা জিয়ার সমাধিতে মির্জা আব্বাসের শ্রদ্ধা

১নং জাঙ্গালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার প্রার্থী রাজিব মিয়া এর উদ্যোগে গ্রামীণ খেলাধুলার আয়োজন

  • আপডেট সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ২০৫ বার দেখা হয়েছে

স্থানীয় যুবসমাজকে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার ও বিভিন্ন ক্ষতিকর নেশা থেকে দূরে রাখতে এবং সুস্থ সাংস্কৃতিক চর্চা ও বিনোদনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে গ্রামবাংলার বিভিন্ন ঐতিহ্যবাহী খেলার আয়োজন করা হয়েছে।

১নং জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী রাজিব মিয়া এর উদ্যোগে আয়োজিত এ খেলাধুলা প্রতিযোগিতায় এলাকার তরুণ-যুবকসহ বিভিন্ন বয়সী মানুষ অংশগ্রহণ করেন। খেলাগুলোর মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়।

আয়োজকরা জানান, বর্তমান সময়ে তরুণদের একটি বড় অংশ মোবাইল আসক্তি ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তাদের সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি যুবসমাজকে সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে এ ধরনের আয়োজন আরও বৃদ্ধি করা প্রয়োজন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর