বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

শিক্ষার মানোন্নয়নে মুরাদনগরে ইউএনও’র শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা), ৪ সেপ্টেম্বর ২০২৫ : অনিক চৌধুরী
শিক্ষার গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার মুরাদনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

পরিদর্শনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল— পায়ব সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেয়টগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানীমুহুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়ইয়াকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শুশুন্ডা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শুশুন্ডা ইসলামিয়া আলিম মাদ্রাসা।

এ সময় ইউএনও উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ করে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে অংশগ্রহণ, শৃঙ্খলা বজায় রাখা, নৈতিক শিক্ষা গ্রহণ ও সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।

পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “প্রাথমিক শিক্ষা জাতির ভিত্তি। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক—সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”

শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা ইউএনও’র দিকনির্দেশনা সাধুবাদ জানিয়ে শিক্ষার মানোন্নয়নে সর্বাত্মক ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।


অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর