বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

নালিতাবাড়ীতে রোটারির প্রকৃতিযাত্রা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩ বার দেখা হয়েছে

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

রোটারি ক্লাব অব ইকো ঢাকা’র উদ্যোগে শেরপুরের নালিতাবাড়ীতে পরিবেশ সচেতনতা কর্মসূচি “প্রকৃতিযাত্রা” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার গড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে র‌্যালি, বৃক্ষরোপণ, বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা প্রতিযোগিতা, পরিবেশ বিষয়ক আলোচনা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প প্রধান সাইফুল ইসলাম শামীম। আরও উপস্থিত ছিলেন—রোটারি ক্লাব অব ঢাকা পূর্বাশার প্রেসিডেন্ট আহ্বাবুল হাসান নুপু, এম এ রায়হান, মাজহারুল হক, রোটারি ক্লাব অব গাজীপুরের প্রেসিডেন্ট জাহাঙ্গীর কবির, রিপসা টিমের কো-অর্ডিনেটর ও পাস্ট প্রেসিডেন্ট সৈয়দা লুবানা নাজ আলম, গড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আঞ্জুমান আরা হেপি, উপজেলা প্রেসক্লাব সভাপতি সাইফুল ইসলাম, সাংবাদিক আমানুল্লাহ আসিফসহ স্থানীয় শিক্ষক-শিক্ষার্থীরা।

এছাড়া একই দিন বিকেলে নাকুগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষকদের নিয়ে বিষমুক্ত প্রাকৃতিক চাষাবাদ বিষয়ক আলোচনা সভা হয়। সভা শেষে প্রাণ-প্রকৃতি রক্ষায় স্থানীয় শিল্পীরা লোকগান পরিবেশন করেন।

রোটারির পক্ষ থেকে জানানো হয়, সারাদেশে পরিবেশ রক্ষায় “প্রকৃতিযাত্রা” কর্মসূচি চলছে। এর ধারাবাহিকতায় নালিতাবাড়ী ১৮তম জেলা হিসেবে এ কর্মসূচির অংশ হলো।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর