শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

পাকুন্দিয়ায় স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা সূত্রে জানা গেছে, অল্প বয়সী শিক্ষার্থীদের হাতে মোবাইল পৌঁছে যাওয়ায় তারা পড়াশোনার প্রতি অনাগ্রহী হয়ে পড়ছে। অনলাইন গেম, ইউটিউব, ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত হয়ে সময় নষ্ট করছে অনেকে। এতে মনোযোগ হারিয়ে পড়াশোনায় পিছিয়ে পড়ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ব্যাহত হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, “শিক্ষার্থীরা যেন মোবাইল আসক্তি থেকে মুক্ত থেকে নিয়মিত পড়াশোনায় মনোযোগ দিতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য। আইন-শৃঙ্খলা সভার সদস্যদের মতামতের ভিত্তিতে বিদ্যালয়ে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ সিদ্ধান্ত কার্যকর রাখতে শিক্ষক ও অভিভাবকদের সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এ উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন এ বিষয়ে নিয়মিত নজরদারি করবে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে, কোনো শিক্ষার্থী যেন বিদ্যালয়ে মোবাইল ব্যবহার করতে না পারে। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের ঘরে মোবাইলের অপব্যবহার রোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, পাকুন্দিয়ায় নেওয়া এ সিদ্ধান্ত কার্যকর হলে অন্য উপজেলা ও জেলাতেও অনুরূপ উদ্যোগ নেওয়া হতে পারে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর