বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

মুরাদনগর ডি.আর. সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ছয়তলা ভবনের শুভ উদ্বোধন

  • আপডেট সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:অনিক চৌধুরী
কুমিল্লার মুরাদনগর দূর্গা রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে নির্মিত আধুনিক ছয়তলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান ফিতা কেটে ভবনটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিউল আলম তালুকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ময়নাল হোসেন সরকার, শিক্ষক গোলাম ফারুক মুন্সি এবং প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে ইউএনও নবনির্মিত ভবনের শ্রেণিকক্ষগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

উদ্বোধনকালে ইউএনও মো. আবদুর রহমান বলেন, “শিক্ষার আলো ছড়িয়ে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন এই ছয়তলা ভবন শিক্ষার্থীদের জন্য আরও আধুনিক ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে। আশা করি, এখানকার শিক্ষার্থীরা সুশিক্ষায় গড়ে উঠে দেশ ও জাতির সম্পদ হয়ে উঠবে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নাল হোসেন সরকার বলেন, “আমাদের বিদ্যালয়ে বহুদিন ধরেই পর্যাপ্ত শ্রেণিকক্ষের অভাব ছিল। নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে সেই দীর্ঘদিনের চাহিদা পূরণ হলো। এটি শিক্ষক-শিক্ষার্থী সবার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।”

উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা এ উদ্যোগকে স্বাগত জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর