সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের অনলাইন জুয়ার বিরুদ্ধে কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, আটক ২১ ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন শাহবাগে ১৩ দফা শিক্ষাদাবিতে ছাত্র মজলিসের জাতীয় ছাত্র কনভেনশন ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হওয়া উচিত পড়াশোনাকেন্দ্রিক: মামুনুল হক 6 Reasons Ontario’s Fair-Play Casinos Prefer Interac Casino Payments Over Cards বন্দরে চাঁদা না পেয়ে দোকানদার নারীকে কুপিয়ে জখম ও লুটপাট, থানায় অভিযোগ

নালিতাবাড়ীতে এক শিক্ষক দুই প্রতিষ্ঠানে চাকরির অভিযোগ

  • আপডেট সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৫০ বার দেখা হয়েছে

তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে একই সঙ্গে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন এক শিক্ষক—এমন অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শিক্ষক মোঃ ইসমাইল হোসেন (৪২), নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের গেরামারা গ্রামের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন বর্তমানে রসাইতলা দাখিল মাদ্রাসার সুপার পদে দায়িত্ব পালন করছেন, পাশাপাশি পাঁচগাঁও দাখিল মাদ্রাসায় সহকারী মৌলবী হিসেবেও কর্মরত আছেন। ফলে একই সময়ে দুই প্রতিষ্ঠানে চাকরির বিষয়টি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও ক্ষোভের জন্ম দিয়েছে।

এলাকাবাসীর দাবি, ইসমাইল হোসেন এখনো রসাইতলা দাখিল মাদ্রাসার কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন নিয়োগের আশায় এবং সুপার হিসেবে বিভিন্ন কাজেও অংশ নিচ্ছেন। তারা বিষয়টি সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর