বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

৫ আগস্টে ছাত্র হত্যার সাথে যুক্ত ব্যক্তিকে প্রধান অতিথি করায় কিশোরগঞ্জে বিতর্ক

  • আপডেট সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৪৮ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি, নিউজনগর

০৩ নভেম্বর ২০২৫, সোমবার

কিশোরগঞ্জের মাথিয়া ই.ইউ. ফাজিল মাদরাসায় আয়োজিত বৃক্ষরোপণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং দানাপাঠুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ মিয়া। তবে তাকে ৫ আগস্টের একটি আলোচিত ঘটনার সাথে যুক্ত বলে অভিযোগ উঠায় স্থানীয় জনমনে ও সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।

অনুষ্ঠানটি মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আয়োজক কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সমাজসেবামূলক কার্যক্রমে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছিল।

তবে প্রধান অতিথি হিসেবে চেয়ারম্যান মাসুদ মিয়ার উপস্থিতিকে ঘিরে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের ঘটনার সময় চেয়ারম্যান মাসুদ মিয়ার নাম আলোচনায় এলেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা আইনগত পদক্ষেপের তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে আয়োজক কমিটির কোনো লিখিত মন্তব্য পাওয়া যায়নি। সচেতন মহল মনে করছে, সংবেদনশীল ঘটনার সাথে যুক্ত ব্যক্তিকে শিক্ষাপ্রতিষ্ঠানের মঞ্চে আমন্ত্রণ জানানো অনুচিত ছিল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর