বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে সংযোগ যুব গণপাঠাগার ও বিজ্ঞান ক্লাবের উদ্যোগ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৪৬ বার দেখা হয়েছে

প্রতিবেদন: মোঃ আল আমিন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

নৈতিক অবক্ষয় রোধ, সামাজিক মূল্যবোধের বিকাশ এবং বিজ্ঞানমনস্ক প্রজন্ম গঠনে স্থানীয় পর্যায়ের বেসরকারি সংগঠনগুলোর ভূমিকা অপরিহার্য— এমন মত প্রকাশ করেছেন বক্তারা। তারা বলেন, ধর্ম, বিজ্ঞান ও উন্নয়নের সমন্বয়ে যুক্তিবাদী ও প্রগতিশীল সমাজ গড়ে তুলতে তরুণদের বিজ্ঞানচর্চায় আগ্রহী করে তুলতে হবে।

বুধবার (৫ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের কাটাখালী সিকদার সড়কে “সংযোগ যুব গণপাঠাগার, আর্কাইভ ও বিজ্ঞান ক্লাব”-এর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন সংযোগ যুব গণপাঠাগার ও বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় যুব ফোরামের সেক্রেটারি তাসলিমা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কর্মকর্তা মি. রবিন বসাক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা শাহ মোহাম্মদ সারওয়ার, বিএসকেপি জেলা সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি এবং মুভি বাংলা টিভির জেলা প্রতিনিধি জোনায়েদ হোসেন জুয়েল।
এছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও নিউজ টাইমস টিভির জেলা প্রতিনিধি ফরহাদ হোসেন রাজ, জিবিসি টিভির জেলা প্রতিনিধি আল আমীন, নন্দিত টিভির প্রতিনিধি মোঃ নিজাম উদ্দিন, নারী সংগঠক লিপি রানী দাস, আশরাফুন্নেছা, সোহানা আক্তার, দৈনিক ডেল্টা টাইমস প্রতিনিধি আবুল কালাম আজাদ এবং দৈনিক আজকের বাংলা ও এ ওয়ান স্যাটেলাইট টিভির জেলা প্রতিনিধি সোহানূর রহমান বাপ্পি প্রমুখ।

বক্তারা বলেন, “বিজ্ঞানভিত্তিক শিক্ষা, গবেষণা ও পাঠাভ্যাসের প্রসারের মাধ্যমে তরুণ সমাজকে সৃজনশীল ও পরিবেশবান্ধব নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। স্থানীয় পাঠাগার ও বিজ্ঞান ক্লাবগুলো সমাজে যুক্তিবাদী চিন্তার বিকাশে কার্যকর ভূমিকা রাখতে পারে।”

সভা শেষে জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক পাঠ প্রতিযোগিতার জন্য প্রেরিত একসেট বই প্রাপ্তিতে আনন্দ প্রকাশ করা হয় এবং গ্রন্থকেন্দ্রের পরিচালককে ধন্যবাদ জানানো হয়।
অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, তরুণ পাঠক এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।


অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর