সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের অনলাইন জুয়ার বিরুদ্ধে কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, আটক ২১ ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন শাহবাগে ১৩ দফা শিক্ষাদাবিতে ছাত্র মজলিসের জাতীয় ছাত্র কনভেনশন ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হওয়া উচিত পড়াশোনাকেন্দ্রিক: মামুনুল হক 6 Reasons Ontario’s Fair-Play Casinos Prefer Interac Casino Payments Over Cards বন্দরে চাঁদা না পেয়ে দোকানদার নারীকে কুপিয়ে জখম ও লুটপাট, থানায় অভিযোগ

কিশোরগঞ্জে বেসরকারি স্কুল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ বার দেখা হয়েছে

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ মোঃ শামছুল হক

কিশোরগঞ্জ জেলার ২০ টি বেসরকারি স্কুলের (নার্সারি গ্রুপ থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ) শিক্ষার্থীদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল (বত্রিশ) কেন্দ্রে অনুষ্ঠিত ওই মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে পাঁচ শতাধিক শিক্ষার্থী। সুষ্টভাবে পরীক্ষা পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন কিশোরগঞ্জ আল-হেরা কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও কিশোরগঞ্জ বেসরকারি স্কুল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের চেয়ারম্যান মোঃ মানসুরুল হক রবিন,এসোসিয়শনের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন আক্তার লিজা,শিক্ষা সচিব মোঃ মোজাম্মেল হক কাজল,অর্থসচিব মোঃ রকিবুল হাসান মুন্নাসহ ওই সংগঠনের অন্তর্ভুক্ত সকল প্রতিষ্ঠানের পরিচালক বৃন্দ। কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুলের পরিচালক মোহাম্মদ শওকত উসমান জানান, তিনি ছিলেন পরীক্ষার সার্বিক তত্বাবধানে। তার নিরলস পরিশ্রমে সুষ্ঠু পরীক্ষা পরিচালনা ও সুন্দর ব্যবস্থাপনায় স্কুল প্রাঙ্গণে উপস্থিত শতশত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকেরাও মুগ্ধ হয়েছেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জ আল-হেরা কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও কিশোরগঞ্জ বেসরকারি স্কুল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের চেয়ারম্যান মোঃ মানসুরুল হক রবিন জানান, ওই এসোসিয়েশনের উদ্যোগে প্রতিবছরই এ ধরনের মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়ে থাকে। এতে জেলার মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের বাছাই করে পুরুস্কৃত করা হয়। তাই দিন দিন ওই মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে।এতে শিক্ষার্থীরা যেমন অনুপ্রেরণা পাচ্ছে, অভিভাবকরাও ব্যবস্থাপনার প্রতি আস্থাশীল হয়ে ওঠছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর