মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহ মহানগর জামায়াতের বিক্ষোভ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ ভৈরবে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ২৬ কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জের বন্দর উপজেলার তিনগাঁও এলাকায় পুকুরে কুমিরের উপস্থিতি ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক কিশোরগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের অনলাইন জুয়ার বিরুদ্ধে কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, আটক ২১ ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

জাতীয় পর্যায়ে ছাত্রশিবিরের পাঠ মূল্যায়ন পরীক্ষা ২০২৫-এর পুরস্কার প্রদান

  • আপডেট সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪ বার দেখা হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদস্য ও সাথীদের পাঠ মূল্যায়ন পরীক্ষা ২০২৫-এর জাতীয় পর্যায়ের পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে ২০২৫ সেশনের পাঠ মূল্যায়ন পরীক্ষায় দেশসেরা ১০ জন সদস্য ও ১০ জন সাথীসহ মোট ২০ জন এবং ১০ জন কেন্দ্রীয় বিভাগীয় সদস্যকে পুরস্কার প্রদান করা হয়।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা ২টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন সম্পাদক শরীফ মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ন্যানোম্যাটেরিয়ালস ও সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফখরুল ইসলাম এবং ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ ও প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারিয়েট ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা পাঠাভ্যাস গড়ে তোলা, মেধা ও নৈতিকতার সমন্বয়ে আদর্শ মানবসম্পদ তৈরি এবং শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর