সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের অনলাইন জুয়ার বিরুদ্ধে কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, আটক ২১ ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন শাহবাগে ১৩ দফা শিক্ষাদাবিতে ছাত্র মজলিসের জাতীয় ছাত্র কনভেনশন ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হওয়া উচিত পড়াশোনাকেন্দ্রিক: মামুনুল হক 6 Reasons Ontario’s Fair-Play Casinos Prefer Interac Casino Payments Over Cards বন্দরে চাঁদা না পেয়ে দোকানদার নারীকে কুপিয়ে জখম ও লুটপাট, থানায় অভিযোগ

যশোর মেডিকেল কলেজে ভর্তি সহায়তায় ছাত্রশিবিরের তিন দিনব্যাপী হেল্প ডেস্ক

  • আপডেট সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৯ বার দেখা হয়েছে

২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে যশোর মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সহজ ও নির্বিঘ্ন করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, যশোর মেডিকেল কলেজ শাখার উদ্যোগে তিন দিনব্যাপী হেল্প ডেস্ক সেবার আয়োজন করা হয়েছে।

এই হেল্প ডেস্কের মাধ্যমে নবাগত শিক্ষার্থীরা ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য, ফরম পূরণ, কাগজপত্র যাচাই, কলেজ ও হল সংক্রান্ত দিকনির্দেশনা এবং যেকোনো জটিলতা সমাধানে সরাসরি সহায়তা পাচ্ছেন। অভিজ্ঞ ও দায়িত্বশীল স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক উপস্থিত থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের পাশে থাকছেন।

আয়োজকরা জানান, নতুন পরিবেশে আগত শিক্ষার্থীদের যেন কোনো ধরনের হয়রানি বা বিভ্রান্তির মুখে পড়তে না হয়— সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মানবিক ও সেবামূলক এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়াকে সহজ ও স্বচ্ছ করার পাশাপাশি একটি সহযোগিতামূলক পরিবেশ তৈরি করাই মূল উদ্দেশ্য।

তিন দিনব্যাপী এই হেল্প ডেস্ক সেবায় ইতোমধ্যে বিপুল সংখ্যক শিক্ষার্থী উপকৃত হয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর