রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

মুরাদনগরের হাটাশ গ্রামে প্রবাসী পরিবারের উপর হামলা

  • আপডেট সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১ বার দেখা হয়েছে

মুরাদনগর প্রতিনিধি:অনিক চৌধুরী
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাংগরা বাজার থানার অন্তর্গত ৫ নং পুর্বধুর পশ্চিম ইউনিয়নের হাটাশ গ্রামের দক্ষিণপাড়ায় প্রবাসী এক পরিবারের উপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ওই গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলির দুই ছেলে আতিকুর রহমান ও সৈকত হঠাৎ করেই প্রবাসী পরিবারের বাড়িতে হামলা চালায়। তারা পরিবারের বসতঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং ঘরের মালামাল নষ্ট করে ফেলে। হামলার সময় পরিবারের এক বয়স্ক মহিলার উপর শারীরিক নির্যাতন চালানো হয়। এ ছাড়া ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। তারা স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও নিরাপত্তা দাবি করেছেন।

অভিযুক্তদের শাস্তি নিশ্চিতকরণ ও এলাকায় শান্তি ফিরিয়ে আনতে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সচেতন মহল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।


অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর