রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

কুড়িগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত দুই মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৩৬ বার দেখা হয়েছে

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার কাচাকাটা থানার পুলিশের একটি চৌকস টিম মাদকবিরোধী অভিযানে ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গতকাল ২২/১০/২৫ রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত দুই মাদক কারবারি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার ও ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে। অভিযানে নেতৃত্ব দেন কাচাকাটা থানার অফিসার ইনচার্জ ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা।

অভিযানকালে তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ভর্তি একটি ব্যাগ, মোবাইল ফোন এবং কিছু নগদ অর্থ উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে কাচাকাটা থানা। মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর