বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আয়াতুল্লা আলী কামিনী জায়গায় এখন তার ছেলে ইরানের সর্বোচ্চ নেতা কতটুকু সত্য ? রাষ্ট্রীয় ঘোষণা সহ বিস্তারিত জানুন “বিশ্বের হাতে আকাশঢাকা ডিফেন্স সিস্টেম, বাংলাদেশের ভরসা শুধু নেতার ভাষণ!” আয়াতুল্লাহ আলী খামেনি: জন্ম, শিক্ষা ও রাজনৈতিক জীবনের ধারাবাহিকতা ইতিহাসের সেরা নায়ক হিসেবে থাকবেন ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি? নকলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবনির্বাচিত এমপির সৌজন্য সাক্ষাৎ 🌿 ঈমানদারের সততার অনন্য দৃষ্টান্ত: আল্লাহর ভয়ই ছিল তাঁর সম্পদ। বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান রক্ষিতা ইমাসহ গ্রেফতার। নালিতাবাড়ীতে আলহাজ জাহেদ আলী চৌধুরী স্মৃতি গ্রন্থাগারের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল রৌমারীতে বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক এই নির্বাচনের মধ্য দিয়ে ’৭১-এর স্বাধীনতার পক্ষের শক্তিকে বিজয়ী করেছে জনগণ -মির্জা ফখরুল

নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

 

তানিম আহমেদ নালিতাবাড়ী প্রতিনিধি:

নালিতাবাড়ীতে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ রোববার উপজেলার দক্ষিণ বাজার কৃষিবিদ বদিউজ্জামান বাদশা মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালে এই আয়োজন করা হয়।

নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির আহ্বায়ক রাগিব হাসান ভাষণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী।

এছাড়াও নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির কার্যকরী সদস্য এম.এ রায়হানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চীফ মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহেল ওয়াসী খান জনি, সাবেক পৌর মেয়র ও লাইফ মেম্বার আনোয়ার হোসেন ভিপি, কার্যকরী সদস্য গোপাল সাহা প্রমুখ।

এসময় নালিতাবাড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদসহ ডায়াবেটিক সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং নালিতাবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর