বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পশ্চিম বগাদিয়ায় নৃশংস হত্যাকাণ্ড: সুমন হত্যায় ক্ষোভ, বিচার দাবিতে উত্তাল এলাকাবাসী দানের অভাব নয়, সঠিক বণ্টনের অভাব—এতিম শিক্ষার্থীর চিঠিতে হৃদয়বিদারক বাস্তবতা ধানমন্ডিতে কিশোরগঞ্জ ছাত্রফোরামের সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে কটিয়াদীতে ট্রাকচাপায় কৃষকের মৃত্যু ঢাকা-শেরপুর মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা:১২ বছরের শিশু নিহত, ৪ জন আহত নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার, স্বনির্ভর হওয়ার পথে নতুন উদ্যোগ টিফিনের টাকা বাঁচিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি, মানবিকতায় উজ্জ্বল ক্ষুদে শিক্ষার্থীরা কুড়িগ্রামের রৌমারীতে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কিশোরগঞ্জ প্রেস ক্লাবের ইফতার মাহফিলে প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের মিলনমেলা কিশোরগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ৫০টি চোরাই মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার, স্বনির্ভর হওয়ার পথে নতুন উদ্যোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

 

তানিম আহমেদ নালিতাবাড়ী প্রতিনিধি

শেরপুরের নকলায় ১২ জন ভিক্ষুককে পুনর্বাসন এবং স্বাবলম্বী করার লক্ষ্যে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এসোসিয়েশন (আইডিএ) এক বিশেষ উদ্যোগ নিয়েছে।
“ভিক্ষুক থেকে ক্ষুদ্র ভেড়ার খামার উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প”-এর আওতায় সোমবার (১৬ মার্চ) কায়দা দক্ষিন এলাকায় আইডিএ অফিস প্রাঙ্গণে ১২ জনের মধ্যে প্রত্যেককে ২টি করে ভেড়া বিতরণ করা হয়, মোট ২৪টি ভেড়া। এই উদ্যোগের মাধ্যমে তারা ভেড়া পালন করে আয় বৃদ্ধি করতে এবং জীবনমান উন্নত করতে পারবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিএ’র চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ নজরুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুমান হাসান।
আইডিএ’র নির্বাহী পরিচালক মুহাম্মদ লুৎফুর রহমান স্বাগত বক্তব্যে বলেন, “এই প্রকল্প সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের ভিক্ষাবৃত্তি থেকে বের হয়ে স্বনির্ভর হতে সহায়তা করবে।”
প্রকল্পটি বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে এবং আইডিএ-এর বাস্তবায়নে পরিচালিত হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর