সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের অনলাইন জুয়ার বিরুদ্ধে কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, আটক ২১ ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন শাহবাগে ১৩ দফা শিক্ষাদাবিতে ছাত্র মজলিসের জাতীয় ছাত্র কনভেনশন ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হওয়া উচিত পড়াশোনাকেন্দ্রিক: মামুনুল হক 6 Reasons Ontario’s Fair-Play Casinos Prefer Interac Casino Payments Over Cards বন্দরে চাঁদা না পেয়ে দোকানদার নারীকে কুপিয়ে জখম ও লুটপাট, থানায় অভিযোগ

কিশোরগঞ্জ প্রেস ক্লাবের ইফতার মাহফিলে প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের মিলনমেলা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৩৬৫ বার দেখা হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে কিশোরগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) কিশোরগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন।
ইফতার মাহফিলে বক্তব্যে পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন বলেন, ইসলামের পাঁচটি মূল স্তম্ভের মধ্যে রমজান অন্যতম। যাদের ওপর রোজা ফরজ করা হয়েছে সবাইকে রমজানের হক যথাযথভাবে আদায় করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, শিষ্টাচার ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে।
অনুষ্ঠানের সুন্দর ও মনোমুগ্ধকর পরিবেশে সন্তোষ প্রকাশ করে তিনি প্রেস ক্লাব কিশোরগঞ্জকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের সিভিল সার্জন, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমাম, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের সিনিয়র কর্মকর্তাগণ, কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ, জেলার সম্মানিত মুসল্লীগণ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
শেষে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমাম দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর