বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পশ্চিম বগাদিয়ায় নৃশংস হত্যাকাণ্ড: সুমন হত্যায় ক্ষোভ, বিচার দাবিতে উত্তাল এলাকাবাসী দানের অভাব নয়, সঠিক বণ্টনের অভাব—এতিম শিক্ষার্থীর চিঠিতে হৃদয়বিদারক বাস্তবতা ধানমন্ডিতে কিশোরগঞ্জ ছাত্রফোরামের সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে কটিয়াদীতে ট্রাকচাপায় কৃষকের মৃত্যু ঢাকা-শেরপুর মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা:১২ বছরের শিশু নিহত, ৪ জন আহত নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার, স্বনির্ভর হওয়ার পথে নতুন উদ্যোগ টিফিনের টাকা বাঁচিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি, মানবিকতায় উজ্জ্বল ক্ষুদে শিক্ষার্থীরা কুড়িগ্রামের রৌমারীতে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কিশোরগঞ্জ প্রেস ক্লাবের ইফতার মাহফিলে প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের মিলনমেলা কিশোরগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ৫০টি চোরাই মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

অটোরিকশাকে বাঁচাতে গিয়ে কটিয়াদীতে ট্রাকচাপায় কৃষকের মৃত্যু

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় যাত্রীবাহী অটোরিকশাকে বাঁচাতে গিয়ে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কৃষক ইমন মিয়া (২৬) নামে এক যুবক গরুসহ নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় সংলগ্ন ভৈরব আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন মিয়া উপজেলার আচমিতা ইউনিয়নের চাড়িপাড়া এলাকার খালেক মিয়ার ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কটিয়াদী থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা আচমিতা বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সড়কের উঁচু স্থানে এসে কোনো ধরনের সিগন্যাল না দিয়ে হঠাৎ সাইড পরিবর্তন করে অটোরিকশাটি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সড়কের পাশে গরুকে ঘাস খাওয়ানো অবস্থায় থাকা ইমন মিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গরুসহ তার মৃত্যু হয়।
কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের ধাক্কায় গরুসহ এক কৃষকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় উল্টে যাওয়া ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর