রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে ভাড়া অনিয়মে জরিমানা, ফিলিং স্টেশনে প্রশাসনের কড়া নজরদারি মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গ্রামবাসী, করলেন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল স্বাধীনতা দিবসে নালিতাবাড়ীতে শ্রদ্ধা নিবেদন, তোপধ্বনি ও কুচকাওয়াজে কিশোরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন গণহত্যার গণহত্যার স্মৃতিচারণে কিশোরগঞ্জে জেলা প্রশাসনের আলোচনা সভা কিশোরগঞ্জে জেলা প্রশাসনের আলোচনা সভা কিশোরগঞ্জে জিরো টলারেন্স নীতির অভিযান, ৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ঈদের আনন্দে ভৈরবে সরকারি চাকরিজীবীদের মিলনমেলা শেরপুরে জ্বালানি তেল নিয়ে অনিয়মে কঠোর প্রশাসন, জরিমানা ও তদারকি জোরদার দরিদ্র মানুষের পাশে শোলাপুকুরিয়া সমাজ সেবা যুব উন্নয়ন পরিষদ: সফল উপকরণ বিতরণ নিকলীতে পূর্ব শত্রুতার জেরে ব্যক্তির গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, আটক ২

শেরপুরে ভাড়া অনিয়মে জরিমানা, ফিলিং স্টেশনে প্রশাসনের কড়া নজরদারি

  • আপডেট সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি

শেরপুর সদর উপজেলায় জনস্বার্থে মোবাইল কোর্ট অভিযান এবং জ্বালানি তেল সরবরাহ ও বিতরণ ব্যবস্থাপনা তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন।
আজ (২৮ মার্চ ) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, শেরপুর সদর থানার মোড় সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এসময় নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া যানবাহন পরিচালনার অভিযোগে সড়ক পরিবহন আইনে ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।


অন্যদিকে, জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে সদর উপজেলার হক ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে লাইসেন্সবিহীন যানবাহনে এবং বোতল বা কন্টেইনারে তেল বিক্রি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
এসময় উপস্থিত গ্রাহকদের প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় না করার জন্যও সচেতন করা হয়, যাতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি না হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষা ও বাজার ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর