শেরপুর ও বগুড়ার উপনির্বাচনে নজিরবিহীন ভোট ডাকাতি, কেন্দ্র দখল, নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) বাদ জুম’আ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এছাড়া কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দও কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বক্তারা উপনির্বাচনে অনিয়ম ও সহিংসতার অভিযোগ তুলে এর সুষ্ঠু তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।