সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিশু রামিসার অসুস্থ বাবাকে হাসপাতালে দেখতে গেলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিক নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু, আহত ছেলে জাতীয় কবি নজরুলের জন্মজয়ন্তীতে কটিয়াদীতে সাংস্কৃতিক মিলনমেলা রামিসা হত্যাকাণ্ডে শোকাহত বাবাকে দেখতে হাসপাতালে আমীরে জামায়াত রশিদাবাদ ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শোলাপুকুরিয়া ইসলামি সমাজ সেবা যুব উন্নয়ন পরিষদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঈদের পরদিন ডেকে নিয়ে হত্যা, ১২ ঘণ্টার মধ্যেই পুলিশের জালে ঘাতক বন্দরে হান্নান কাউন্সিলর উদ্যোগে শহীদ জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত করিমগঞ্জে বৃদ্ধার ওপর পাশবিক নির্যাতনের অভিযোগ, বিক্ষুব্ধ জনতার হাতে ধরা অভিযুক্ত সম্প্রীতি ও সাংগঠনিক বন্ধনে কিশোরগঞ্জে শিবিরের মিলনমেলা

নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু, আহত ছেলে

  • আপডেট সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাঠে ঘাস খাওয়ার সময় ছিঁড়ে পড়ে থাকা বৈদ্যুতিক সেচলাইনে জড়িয়ে একটি গরু বিদ্যুতায়িত হলে সেটিকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন কৃষক মো. হাছান আলী (৫০)। পরে ছেলেকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন তার মা হাওয়া বেগম (৭০)। এ ঘটনায় গরুটিও মারা গেছে।
সোমবার (১ জুন) সকালে উপজেলার নয়াবিল ইউনিয়ন-এর দুধকুড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হাওয়া বেগম ওই গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা আলী হোসেনের বোরো আবাদের সেচলাইনের একটি বৈদ্যুতিক তার সম্প্রতি ঝড়ের কারণে ছিঁড়ে মাটিতে পড়ে ছিল। সোমবার সকাল আনুমানিক ৭টার দিকে মাঠে চড়াতে দেওয়া হাছান আলীর একটি গরু ঘাস খাওয়ার সময় ওই তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়।
গরুটিকে বাঁচাতে এগিয়ে গেলে হাছান আলী নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এ সময় ছেলের বিপদ দেখে তাকে উদ্ধার করতে ছুটে আসেন তার বৃদ্ধা মা হাওয়া বেগম। কিন্তু তিনিও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় গরুটিরও মৃত্যু হয়।
খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
এ বিষয়ে মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু ও একজন আহত হওয়ার ঘটনার সত্যতা পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর