বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

শিশু রামিসার অসুস্থ বাবাকে হাসপাতালে দেখতে গেলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিক

  • আপডেট সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৮৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার বাবা হান্নান মোল্লা শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হয়েছেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। হৃদরোগজনিত সমস্যার আশঙ্কায় তাকে কার্ডিয়াক কেয়ার ইউনিট (সিসিইউ)-তে ভর্তি করা হয়েছে এবং তিনি অধ্যাপক ডা. তৌফিক রহমান ফারুকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম দ্রুত হাসপাতালে গিয়ে হান্নান মোল্লার খোঁজখবর নেন। এ সময় তিনি হান্নান মোল্লা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসকদের কাছ থেকে তার বর্তমান শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।

এছাড়া তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলে রামিসার বাবার সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার অনুরোধ জানান।

চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় হান্নান মোল্লার শরীরে পটাশিয়ামের ঘাটতি পাওয়া গেছে। পাশাপাশি তিনি হৃদপিণ্ডের পর্দার প্রদাহজনিত রোগ ভাইরাল পেরিকার্ডাইটিসে আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

বর্তমানে হান্নান মোল্লার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর