শনিবার, ২০ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ কটিয়াদীতে তাহেরা নূর স্কুল অ্যান্ড কলেজে নবনির্বাচিত সভাপতির সংবর্ধনা

জনমানুষের কথা তুলে ধরার নির্ভরযোগ্য কন্ঠঃ মোস্তাফিজুর রহমান

কিশোরগঞ্জে সংবাদজগতে এক পরিচিত নাম মোস্তাফিজুর রহমান। তিনি দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ সদর প্রতিনিধি হিসেবে “নিউজ নগর”-এর সঙ্গে যুক্ত থেকে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন।

স্থানীয় বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনজীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো তিনি তাঁর প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরছেন। তাঁর লেখনীতে ফুটে ওঠে সাধারণ মানুষের কথা, যা পাঠকমহলে বিশেষভাবে সমাদৃত। বিশেষ করে গ্রামীণ জনপদের উন্নয়ন, সামাজিক অসঙ্গতি ও প্রশাসনিক কার্যক্রমের ওপর তাঁর নজর সবসময়ই স্পষ্ট।

সহজ-সরল ভাষা ও তথ্যভিত্তিক উপস্থাপনার মাধ্যমে তিনি অল্প সময়েই পাঠকদের আস্থা অর্জন করেছেন। দায়িত্বশীল সাংবাদিক হিসেবে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তাঁর প্রচেষ্টা প্রশংসনীয়।

মোস্তাফিজুর রহমানের মতো তরুণ ও উদ্যমী সংবাদকর্মীরা স্থানীয় সাংবাদিকতাকে আরও সমৃদ্ধ করছে—এমনটাই মনে করছেন সচেতন মহল