বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ কটিয়াদীতে তাহেরা নূর স্কুল অ্যান্ড কলেজে নবনির্বাচিত সভাপতির সংবর্ধনা গণতন্ত্র, বাজেট ও রোহিঙ্গা সংকট নিয়ে ডা. শফিকুর রহমান-অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল বৈঠক হিজাব-নিকাব নিয়ে সংসদে বিতর্কিত মন্তব্য ও ধর্ষণের প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে কিশোরগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মদসহ কারবারি গ্রেপ্তার

কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য

  • আপডেট সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মোছাম্মদ ইসরাত জাহান মৌকে হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ওবায়দুল্লাহ নামে এক যুবক হাসপাতালের বিভিন্ন কক্ষে ভিডিও ধারণ করলে চিকিৎসক বিষয়টি জানতে চান। এ সময় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে ডা. ইসরাত জাহান মৌ অভিযোগ করেন, ভিডিও ধারণের কারণ জানতে চাইলে ওই যুবক তাকে কাঁধে ধাক্কা দিয়ে কক্ষ থেকে বের হয়ে যান।

অন্যদিকে ওবায়দুল্লাহ দাবি করেন, অসুস্থ শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসককে না পেয়ে তিনি ভিডিও ধারণ করেন। এ কারণে তাকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে হাসপাতালের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. নূর আলম বলেন, “ঘটনার তদন্তে চিকিৎসককে শারীরিকভাবে হেনস্তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে ডা. ইসরাত জাহান মৌকে সাময়িকভাবে সাসপেন্ড (বরখাস্ত) করা হয়েছে।”
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয়রা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর