বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের পরামর্শেই মুরাদনগর পরিচালিত হবে: কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ কিশোরগঞ্জের রাজনীতির নতুন মোড়: মাজারুলের দলে ভিপি সোহেল! জামায়াত মনোনীত শেরপুর-৩ আসনের প্রার্থী নুরুজ্জামান বাদল আর নেই! শেরপুর-২ আসনে মাঠে সক্রিয় জামায়াত প্রার্থী মু.গোলাম কিবরিয়া, গণসংযোগে বাড়ছে আলোচনার ঝড় 🌙 শবে বরাতের রাতে যে ৩ ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না 🌙 পবিত্র শবে বরাত: মুমিনের জন্য জরুরি আমলসমূহ – কাগজে ৬০ হাজার, বাস্তবে ৩০ হাজার: বিসিবিতে বাস ভাড়ায় ভয়ংকর দুর্নীতির অভিযোগ। কটিয়াদি কলেজ মাঠে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা, প্রধান অতিথি আমীরে জামায়াত সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণের প্রতিবাদে মিরসরাইয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ নির্বাচনী সভায় যোগ দিতে কিশোরগঞ্জে আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

জনগণের পরামর্শেই মুরাদনগর পরিচালিত হবে: কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ

  • আপডেট সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

কুমিল্লা (৩) মুরাদনগর আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, নির্বাচিত হলে জনগণের পরামর্শ ও মতামতের ভিত্তিতেই মুরাদনগর পরিচালিত হবে। এই এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের কোনো ঠাঁই দেওয়া হবে না। আওয়ামী লীগের পতন ঘটেছে মানুষের ওপর জুলুম-নির্যাতনের কারণে। আমরাও যদি একই পথে হাঁটি, তবে আমাদের পরিণতিও একই হবে। তাই আগে থেকেই আমাদের নিজেদের সংশোধন হতে হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আল্লাহ আমাকে আপনাদের ভোটে পাঁচবার এমপি বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন। আওয়ামী লীগের নানা ষড়যন্ত্রের পরও আল্লাহ আমাকে দেশে ফিরিয়ে এনে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। আমি যদি আল্লাহর রাস্তায় নিজেকে কুরবানিও করে দিই, তবুও আপনাদের প্রতি আমার ঋণ শোধ হবে না। আপনারা আমার জন্য দোয়া করেছেন, রোজা রেখেছেন—আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, অতীতের মতো এবারও জনগণ তাকে আরও বেশি ভোট দিয়ে বিজয়ী করবেন।

ধানের শীষের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নির্বাচনী পথসভা ও জনসভায় নারী-পুরুষ ও তরুণদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মুহূর্তেই পথসভাটি বিশাল জনসভায় রূপ নেয়। ‘দাদাভাই দাদাভাই’, ‘ধানের শীষ’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহিউদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মোল্লা, নজরুল ইসলাম, তছু মিয়া এবং আহ্বায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবু।

এছাড়াও কামাল্লা ইউনিয়ন ও পাচকিত্তা এলাকায় আয়োজিত পৃথক জনসভাগুলোতে জনতার ঢল নামে। স্লোগানে মুখরিত জনতা ষষ্ঠবারের মতো কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে এমপি নির্বাচিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর