বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির শপথ গ্রহণ কিশোরগঞ্জে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: কিশোর গ্যাং ও মাদক নির্মূলে কঠোর অবস্থানে প্রশাসন। শাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনার বিচার দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নেত্রকোনায় পরকীয়ার জেরে ব্যবসায়ীকে হত্যা: আসামির মৃত্যুদণ্ড কাকরকান্দি ইউপি নির্বাচন ঘিরে মাঠে জনমুখী প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু শামা জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন কুড়িগ্রাম জেলায় বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ কিশোরগঞ্জে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত, মুক্ত সাংবাদিকতার পক্ষে জোর দাবি

শেরপুর-২ আসনে মাঠে সক্রিয় জামায়াত প্রার্থী মু.গোলাম কিবরিয়া, গণসংযোগে বাড়ছে আলোচনার ঝড়

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৯ বার দেখা হয়েছে

নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি

শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে নির্বাচনী মাঠে ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া। টানা গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে সাধারণ ভোটারদের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। নকলা ও নালিতাবাড়ীর গ্রাম-গঞ্জ, বাজার ও জনবহুল এলাকায় তাঁর সক্রিয় উপস্থিতি ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে তিনি নালিতাবাড়ী শহরের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করেন। নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। গণসংযোগকালে তিনি দীর্ঘদিনের বঞ্চনা, দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন।

এ সময় মু. গোলাম কিবরিয়া বলেন, এই জনপদকে আর দুর্নীতি ও লুটপাটের হাতে ছেড়ে দেওয়া হবে না। জনগণ যদি আমাকে সুযোগ দেয়, তবে ন্যায়বিচার ও সুশাসনের মাধ্যমে শেরপুর-২ আসনকে একটি উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলা হবে।

তিনি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং যুব সমাজকে মাদকমুক্ত করার অঙ্গীকার করেন। একই সঙ্গে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “জামায়াতে ইসলামীর রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের মুক্তি ও কল্যাণের জন্য।

গণসংযোগে অংশ নেওয়া সাধারণ ভোটারদের অনেকেই বলেন, সাহসী বক্তব্য ও স্পষ্ট অবস্থানের কারণে মু. গোলাম কিবরিয়া অন্য প্রার্থীদের তুলনায় আলাদা ও গ্রহণযোগ্য হয়ে উঠছেন। নির্বাচন যত এগোচ্ছে, মাঠে তাঁর উপস্থিতি ততই শক্ত অবস্থান তৈরি করছে বলে মনে করছেন স্থানীয়রা।

উক্ত গণসংযোগ কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর