বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের পরামর্শেই মুরাদনগর পরিচালিত হবে: কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ কিশোরগঞ্জের রাজনীতির নতুন মোড়: মাজারুলের দলে ভিপি সোহেল! জামায়াত মনোনীত শেরপুর-৩ আসনের প্রার্থী নুরুজ্জামান বাদল আর নেই! শেরপুর-২ আসনে মাঠে সক্রিয় জামায়াত প্রার্থী মু.গোলাম কিবরিয়া, গণসংযোগে বাড়ছে আলোচনার ঝড় 🌙 শবে বরাতের রাতে যে ৩ ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না 🌙 পবিত্র শবে বরাত: মুমিনের জন্য জরুরি আমলসমূহ – কাগজে ৬০ হাজার, বাস্তবে ৩০ হাজার: বিসিবিতে বাস ভাড়ায় ভয়ংকর দুর্নীতির অভিযোগ। কটিয়াদি কলেজ মাঠে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা, প্রধান অতিথি আমীরে জামায়াত সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণের প্রতিবাদে মিরসরাইয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ নির্বাচনী সভায় যোগ দিতে কিশোরগঞ্জে আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

জামায়াত মনোনীত শেরপুর-৩ আসনের প্রার্থী নুরুজ্জামান বাদল আর নেই!

  • আপডেট সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি

জামায়াত মনোনীত শেরপুর-৩ আসনের প্রার্থী নুরুজ্জামান বাদল আর নেই
বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি এবং শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাঁকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহে নেওয়ার পরামর্শ দেন।
এরপর তাঁকে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে নেওয়ার পথে রাত আনুমানিক ২টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। এ সময় তিনি মৃত্যুবরণ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, নুরুজ্জামান বাদল দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। চিকিৎসকেরা তাঁর কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত দিলেও সাংগঠনিক দায়িত্ব ও নির্বাচনী কার্যক্রমের কারণে তিনি নিয়মিত ডায়ালাইসিসের মাধ্যমে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন।
নির্বাচনী মাঠে সক্রিয় থাকার অংশ হিসেবে প্রায় প্রতিদিনই গভীর রাত পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম শেষে তিনি ময়মনসিংহে গিয়ে ডায়ালাইসিস করাতেন। ডায়ালাইসিস শেষে পরদিন সকালেই আবার শেরপুরে ফিরে দলীয় ও নির্বাচনী কার্যক্রমে অংশ নিতেন বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন।
নুরুজ্জামান বাদলের মৃত্যুতে জামায়াতে ইসলামীর শেরপুর জেলার নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দলটির পক্ষ থেকে এক শোকবার্তায় তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয় এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। একই সঙ্গে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর