শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ, সংহতি জানালেন আখতার হোসেন কিশোরগঞ্জ সদর ছাত্রলীগের ঝটিকা মিছিল:সদর থানার অভিযানে গ্রেপ্তার ৮ জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে নালিতাবাড়ীতে মানববন্ধন ডিএনডি বাঁধ উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভা মূল্যবৃদ্ধির প্রতিবাদে বায়তুল মোকাররমে জামায়াতের সমাবেশ ৪ জুন ঢাকায় জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান এমপি ইসলামী ব্যাংকে স্বচ্ছ নেতৃত্বের দাবিতে কিশোরগঞ্জে গ্রাহকদের মানববন্ধন কিশোরগঞ্জ পৌরসভায় বিনামূল্যে ডাস্টবিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন শিশু রামিসার অসুস্থ বাবাকে হাসপাতালে দেখতে গেলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিক

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলটির কেন্দ্রীয় ও মহানগর নেতারা অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

বক্তারা জ্বালানি তেল ও বিদ্যুতের ধারাবাহিক মূল্যবৃদ্ধির সমালোচনা করে তা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দেবে বলে মন্তব্য করেন। তারা মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান এবং জনগণের দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড় ও বিজয়নগর এলাকা প্রদক্ষিণ করে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর