বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জিরো টলারেন্স নীতির অভিযান, ৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ঈদের আনন্দে ভৈরবে সরকারি চাকরিজীবীদের মিলনমেলা শেরপুরে জ্বালানি তেল নিয়ে অনিয়মে কঠোর প্রশাসন, জরিমানা ও তদারকি জোরদার দরিদ্র মানুষের পাশে শোলাপুকুরিয়া সমাজ সেবা যুব উন্নয়ন পরিষদ: সফল উপকরণ বিতরণ নিকলীতে পূর্ব শত্রুতার জেরে ব্যক্তির গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, আটক ২ নালিতাবাড়ীতে ভোটারদের সঙ্গে ঈদ শুভেচ্ছা জানালেন হাজী ফরহাদ হোসেন নালিতাবাড়ীর ঈদগাহ মাঠে হামলা নালিতাবাড়ীতে অর্ধশতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বার্তা মুরাদনগরে ড্রেজার দিয়ে ফসলি জমি কাটার অভিযোগ প্রভাবশালী মনির ;পারভেজের ও হেলালের বিরুদ্ধে।

নালিতাবাড়ীতে ভোটারদের সঙ্গে ঈদ শুভেচ্ছা জানালেন হাজী ফরহাদ হোসেন

  • আপডেট সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

 

নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৯নং মরিচপুরান ইউনিয়নে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন চেয়ারম্যান প্রার্থী হাজী ফরহাদ হোসেন। রোববার (২২ মার্চ) দিনব্যাপী মোটরসাইকেলযোগে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লা ঘুরে তিনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে ঈদের শুভেচ্ছা জানান।

গণসংযোগ চলাকালে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরেই তিনি সামাজিক ও মানবিক কার্যক্রমের সঙ্গে জড়িত। ফলে তার এই ঈদ শুভেচ্ছা বিনিময় কর্মসূচি ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।

হাজী ফরহাদ হোসেন বলেন, “ঈদ আমাদের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। আমি সবসময় আমার এলাকার মানুষের পাশে থাকতে চাই এবং তাদের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে তিনি সবার দোয়া ও ভালোবাসা কামনা করছেন।

এলাকাবাসী জানান, একজন শিল্পপতি ও সমাজসেবী হিসেবে হাজী ফরহাদ হোসেন ইতোমধ্যেই এলাকায় পরিচিত মুখ। শিক্ষা, ধর্মীয় ও সামাজিক খাতে তার অবদান রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর