নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের নিকলীতে পূর্ব শত্রুতার জেরে আবুল কায়েস নামের এক ব্যক্তির গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে জড়িত দুইজনকে আটক করেছে।
ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দামপাড়া ইউনিয়নের উতারের টেক হাওরের ধানক্ষেতে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ধানক্ষেতের আইল কাটা নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার প্রতিপক্ষের লোকজন আবুল কায়েসের ওপর অতর্কিত হামলা চালায়। অভিযোগ রয়েছে, স্বপনের নেতৃত্বে হামলাকারীরা ধারালো দেশীয় কাস্তে দিয়ে তার গোপনাঙ্গ কেটে দেয়।
আহত অবস্থায় স্থানীয়রা আবুল কায়েসকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় আবুল কায়েস বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে নিকলী থানায় মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এ ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে জড়িত দুইজনকে আটক করে।
আটককৃতরা হলেন—
স্থানীয় সূত্রে জানা যায়, চাঞ্চল্যকর এ ঘটনা চার দিন পার হলেও বিষয়টি প্রকাশ্যে আসেনি। একটি পক্ষ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নিকলী থানার ওসি (তদন্ত) মো. আখতারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে জড়িত দুইজনকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।”
এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।