বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

সিট বণ্টন নীতিমালা ছাড়া হল নিয়ন্ত্রণের চেষ্টা হলে আন্দোলনের হুঁশিয়ারি ডাকসু নেতাদের

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১০১ বার দেখা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট নিরসন ও দ্রুত সিট বণ্টন নীতিমালা প্রণয়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ডাকসু ও বিভিন্ন হল সংসদের নেতারা। বৃহস্পতিবার ডাকসু প্রাঙ্গণে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, সুস্পষ্ট নীতিমালা প্রণয়নে প্রশাসনের বিলম্ব শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করছে।

সংবাদ সম্মেলনে ডাকসুর কার্যনির্বাহী সদস্য মো. মিফতাহুল হোসাইন আল মারুফ, বিজয় একাত্তর হল সংসদের জিএস আশিক বিল্লাহ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের জিএস আসিফ ইমামসহ বিভিন্ন হল সংসদের নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে একাধিক শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অবস্থান করায় সিট সংকট তীব্র আকার ধারণ করেছে। পুনঃভর্তি ও অনিয়ন্ত্রিত আবাসনের সুযোগ দেওয়া হলে পরিস্থিতি আরও জটিল হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। একই সঙ্গে গণরুম সংস্কৃতি ফেরার শঙ্কাও তুলে ধরেন তারা।

নেতারা আরও বলেন, নারী শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসিক সুবিধা নিশ্চিত না হওয়ায় তারা তুলনামূলক বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। নতুন নীতিমালায় শিক্ষার্থীদের স্বার্থ উপেক্ষা করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

সংবাদ সম্মেলনে ডাকসু নেতারা অভিযোগ করেন, প্রশাসনের ধীরগতির কারণে হল ব্যবস্থাপনা নিয়ে নানা ধরনের বিতর্ক তৈরি হচ্ছে। শিক্ষার্থীদের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা প্রতিহত করা হবে বলেও জানান তারা।

দ্রুত স্বচ্ছ ও গ্রহণযোগ্য সিট বণ্টন নীতিমালা প্রণয়ন করে আবাসন সংকট সমাধানের দাবি জানান ডাকসু ও হল সংসদের প্রতিনিধিরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর