আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ শিক্ষার্থী ওয়ালীউল্লাহ ও আল মুকাদ্দাসের সন্ধান এবং গুমের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান ও গুমের ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।