শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জিরো টলারেন্স নীতির অভিযান, ৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ঈদের আনন্দে ভৈরবে সরকারি চাকরিজীবীদের মিলনমেলা শেরপুরে জ্বালানি তেল নিয়ে অনিয়মে কঠোর প্রশাসন, জরিমানা ও তদারকি জোরদার দরিদ্র মানুষের পাশে শোলাপুকুরিয়া সমাজ সেবা যুব উন্নয়ন পরিষদ: সফল উপকরণ বিতরণ নিকলীতে পূর্ব শত্রুতার জেরে ব্যক্তির গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, আটক ২ নালিতাবাড়ীতে ভোটারদের সঙ্গে ঈদ শুভেচ্ছা জানালেন হাজী ফরহাদ হোসেন নালিতাবাড়ীর ঈদগাহ মাঠে হামলা নালিতাবাড়ীতে অর্ধশতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বার্তা মুরাদনগরে ড্রেজার দিয়ে ফসলি জমি কাটার অভিযোগ প্রভাবশালী মনির ;পারভেজের ও হেলালের বিরুদ্ধে।

মুরাদনগরে মরহুম আব্দুল সামাদ স্পোর্টিং ক্লাবের আয়োজনে গুঞ্জর ডাবল টিভি কাপ ফুটবল টুর্ণামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

  • আপডেট সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ২৭ বার দেখা হয়েছে

কুমিল্লা মুরাদনগর প্রতিনিধি:অনিক চৌধুরী

কুমিল্লার মুরাদনগর উপজেলার গুঞ্জর এলাকায় মরহুম আব্দুল সামাদ স্পোর্টিং ক্লাবের আয়োজনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ডাবল টিভি কাপ ফুটবল টুর্ণামেন্টের বহুল প্রতীক্ষিত মেগা ফাইনাল। গত ২০ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত এ ফাইনাল ম্যাচ ঘিরে পুরো এলাকায় ছিল উৎসবের আমেজ।

ম্যাচ শুরুর আগে থেকেই মাঠে উপচে পড়া দর্শকের সমাগম দেখা যায়। হাজারো ক্রীড়াপ্রেমীর উচ্ছ্বাস, করতালি ও তুমুল উৎসাহে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে।

টুর্ণামেন্ট সফল করতে স্থানীয় যুব সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাঠ সাজানো, খেলা পরিচালনা, নিরাপত্তা, টিম ব্যবস্থাপনা ও দর্শক নিয়ন্ত্রণ—সবকিছুতেই ছিলো তাদের আন্তরিক সহযোগিতা। তাদের এই অবদান আয়োজকদের পাশাপাশি এলাকাবাসীর কাছ থেকেও ব্যাপক প্রশংসা কুড়ায়।

স্থানীয় ক্রীড়া অনুরাগীরা জানান, মরহুম আব্দুল সামাদ স্পোর্টিং ক্লাবের এই উদ্যোগ এলাকার তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলছে এবং সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলছে।

মেগা ফাইনালটি সকলের প্রত্যাশা পূরণ করে, এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে টুর্ণামেন্ট আয়োজনের আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজক কমিটি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর