বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর-২ আসনে মাঠে সক্রিয় জামায়াত প্রার্থী মু.গোলাম কিবরিয়া, গণসংযোগে বাড়ছে আলোচনার ঝড় 🌙 শবে বরাতের রাতে যে ৩ ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না 🌙 পবিত্র শবে বরাত: মুমিনের জন্য জরুরি আমলসমূহ – কাগজে ৬০ হাজার, বাস্তবে ৩০ হাজার: বিসিবিতে বাস ভাড়ায় ভয়ংকর দুর্নীতির অভিযোগ। কটিয়াদি কলেজ মাঠে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা, প্রধান অতিথি আমীরে জামায়াত সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণের প্রতিবাদে মিরসরাইয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ নির্বাচনী সভায় যোগ দিতে কিশোরগঞ্জে আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান কিশোরগঞ্জে শিক্ষার্থী হত্যা মামলার বিচার দাবিতে মানববন্ধন ২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে নামছে না পাকিস্তান সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধির ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

নিউজ রিপোর্ট:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি মি. ব্রুস সোয়ারের একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১০টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অস্ট্রেলিয়ার পক্ষে আরও যুক্ত ছিলেন বাংলাদেশ, শ্রীলংকা ও মালদ্বীপ শাখার সহকারী পরিচালক মিস স্টেসি লি ওয়াকার, বাংলাদেশ শাখা-১ (দ্বিপাক্ষিক) এর সহকারী পরিচালক মিস ব্রুক সিম্পসন এবং বাংলাদেশ শাখা-২ (রোহিঙ্গা) এর সহকারী পরিচালক মিস মিশ খান।

ভার্চুয়ালি অনুষ্ঠিত এ বৈঠকে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা এবং গণতন্ত্রকে অর্থবহ করার ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকা তুলে ধরা হয়। পাশাপাশি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে বাংলাদেশের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামসমূহে অস্ট্রেলিয়ান সরকারের সম্ভাব্য সহযোগিতা নিয়েও মতবিনিময় করা হয়।

বৈঠকে অস্ট্রেলিয়া থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউরোপীয় মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান, বিশিষ্ট প্রবাসী বাংলাদেশি নাগরিক ড. আবদুল মান্নান, ব্যারিস্টার ওসমান গণি এবং জনাব আহমদুল্লাহ সাদি।

বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর