সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সম্মানে বরণ করা হলো প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের বৈঠক গণরায় বাস্তবায়নের দাবিতে খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

নারায়ণগঞ্জে জামায়াত এমপি প্রার্থীর ওপর বিএনপি নেতাদের সন্ত্রাসী হামলা: আহত ৫

  • আপডেট সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৪১ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ, ১৫ জুন ২০২৫:
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইলিয়াস মোল্লার উপর বিএনপি নেতাদের নেতৃত্বে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় একটি গণসংযোগ কর্মসূচিতে অংশ নেওয়ার সময় এ হামলার শিকার হন তিনি।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতা শাহজাহান শিকারী ওরফে শাহপরান শিকারী, শাহজালাল শিকারী, আমীর হোসেন, আবুল এবং তারিকুলের নেতৃত্বে ইলিয়াস মোল্লার উপর অতর্কিতভাবে হামলা চালানো হয়। এসময় লাঠিসোটা, ইট-পাটকেল নিয়ে হামলাকারীরা দলীয় নেতা-কর্মীদের উপরও হামলা চালায়।

এতে জামায়াতের আরও অন্তত ৫ জন নেতা-কর্মী আহত হন।আহতদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় নারায়ণগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার পর এক প্রতিক্রিয়ায় ইলিয়াস মোল্লা বলেন,
“নব্য ফেরাউনরা যদি আমাদের দমন করতে চায়, তবে আমরা ইনশাআল্লাহ মূসা (আঃ) হতে প্রস্তুত আছি। ইসলামপন্থীদের ভয় দেখিয়ে গণআন্দোলন থামানো যাবে না।”

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বলেন, “এই হামলা গণতন্ত্র, ন্যায়বিচার ও রাজনৈতিক সহাবস্থানের প্রতি স্পষ্ট চ্যালেঞ্জ।” তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান।

এদিকে এলাকাবাসী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে এ হামলা নিয়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদ লক্ষ্য করা গেছে। অনেকে হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

📢 জনসাধারণের প্রতি আহ্বান:
সত্যের পক্ষে অবস্থান নিন, বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানান।
শেয়ার করুন, জানিয়ে দিন — আমরা অন্যায়ের কাছে মাথানত করবো না!

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর