রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন।

  • আপডেট সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৩৭ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি:

“আমার সোনার বাংলায় মাদক ব্যবসায়ীর ঠাঁই নাই — চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”—এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হলো মাদকবিরোধী মানববন্ধন।
রবিবার (৩ আগস্ট) সকাল ১১টায় শহরের স্বল্প মারিয়া এলাকায় স্থানীয় সচেতন যুবসমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন এবং মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান। তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার, সমাজ ও জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। ধর্ষণ, খুন, চুরি, ছিনতাই, বিয়েবিচ্ছেদসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হলো মাদক।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন ৮নং মারিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন মাসুম।
এছাড়াও উপস্থিত ছিলেন স্বল্প মারিয়া এলাকার মোঃ নজরুল ইসলাম, এনামুল হাসান রুমান, শফিকুল ইসলাম খান, মাহফুজ ইবনে ফেরদৌস, কামরুল ইসলাম, মোঃ শরিফ মিয়া, ফজলুর রহমান, আব্দুল খালেক, মোঃ নুরুল ইসলাম, আব্দুল হামিদ, আমজাদ হোসেন রাসেল, মোঃ আনোয়ার হোসেন নাঈমসহ বিভিন্ন শ্রেণি-পেশার যুবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, পাড়া-মহল্লায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের পেছনেও রয়েছে মাদকের সরাসরি প্রভাব। এখনই প্রতিরোধ গড়ে না তুললে ভবিষ্যৎ প্রজন্ম চরম বিপদের মুখোমুখি হবে।
তারা আরও বলেন, নিজ নিজ গ্রাম থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই একদিন মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে।

অনুষ্ঠান শেষে সকলে নিজ নিজ গ্রাম থেকে মাদক ব্যবসা ও সেবন রোধে সচেতন ও প্রতিজ্ঞাবদ্ধ থাকার শপথ গ্রহণ করেন। মানববন্ধনে গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর