বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির শপথ গ্রহণ কিশোরগঞ্জে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: কিশোর গ্যাং ও মাদক নির্মূলে কঠোর অবস্থানে প্রশাসন। শাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনার বিচার দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নেত্রকোনায় পরকীয়ার জেরে ব্যবসায়ীকে হত্যা: আসামির মৃত্যুদণ্ড কাকরকান্দি ইউপি নির্বাচন ঘিরে মাঠে জনমুখী প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু শামা জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন কুড়িগ্রাম জেলায় বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ কিশোরগঞ্জে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত, মুক্ত সাংবাদিকতার পক্ষে জোর দাবি

উপজেলা প্রশাসন মুরাদনগরের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও মোনাজাত।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২১ বার দেখা হয়েছে

মুরাদনগর, কুমিল্লা – ২০২৪ সালের ঐতিহাসিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসন মুরাদনগরের আয়োজনে।

আজ মঙ্গলবার সকালে শহীদদের কবরস্থানে এ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুর রহমান। তাঁর নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুর রহমান, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ছাত্রসমাজ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এরপর তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয় ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুর রহমান বলেন, “এই শহীদরা বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাঁদের আত্মত্যাগ আমাদের নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।”

এই আয়োজনের মাধ্যমে জাতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানানো হলো এবং বৈষম্যহীন সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হলো।


অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর