রবিবার, ২১ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

মুরাদনগর ইউসুফনগর বিলে ড্রেজার ও পাইপ অপসারণ

  • আপডেট সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৪২ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি ॥অনিক চৌধুরী


কুমিল্লার মুরাদনগর উপজেলার ইউসুফনগর বিল থেকে একটি ড্রেজার ও প্রায় দেড় হাজার ফুট পাইপ অপসারণ করেছে প্রশাসন। মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইউসুফনগর বিলের একটি অংশে অবৈধভাবে ড্রেজিং কার্যক্রম চালিয়ে আসছিল একটি প্রভাবশালী চক্র। এতে একদিকে বিলের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল, অন্যদিকে স্থানীয় কৃষিজমি হুমকির মুখে পড়ছিল। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন বিষয়টি তদন্ত করে এবং পরে আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে অভিযান চালায়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকারের অনুমোদন ছাড়া ড্রেজার বসানো ও পাইপলাইনের মাধ্যমে মাটি উত্তোলন সম্পূর্ণ অবৈধ। পরিবেশ ও কৃষি সুরক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর