শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনার বিরুদ্ধে ৭ দফা দাবি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের

  • আপডেট সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি: মোস্তাফিজুর রহমান

সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের চরম অব্যবস্থাপনা, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ৭ দফা দাবি ঘোষণা করেছে। সংগঠনটি জানিয়েছে, দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি চলবে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্র সংগঠনটি নিম্নোক্ত সাত দফা দাবি উত্থাপন করে:

১. সেনাবাহিনীর তত্ত্বাবধানে হাসপাতাল পরিচালনা করতে হবে।

২. দক্ষ ডাক্তার ও নার্স দ্বারা চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে এবং হাসপাতালের সকল পরীক্ষার যন্ত্রপাতি চালু করতে হবে। সেই সাথে সকল ঔষধ কোম্পানির প্রতিনিধি ও দালালদের নির্মূল করতে হবে।

৩. আউটসোর্সিং নিয়োগ প্রক্রিয়ার তালিকা প্রকাশ করতে হবে এবং ফ্যাসিস্ট আমলে দুর্নীতির সঙ্গে জড়িতদের প্রত্যাহার করতে হবে।

৪. নারী কেলেঙ্কারিতে জড়িত ডা. হেলিশ রঞ্জনকে অনতিবিলম্বে অপসারণ ও ধর্ষণ মামলায় গ্রেফতার করতে হবে।

৫. হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।

৬. খাবারের সুষম মান নিশ্চিত করতে হবে এবং প্রতিদিনের খাদ্য তালিকা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

৭. ছাত্র-জনতা ও প্রশাসনের সমন্বয়ে একটি মনিটরিং কমিটি গঠন করতে হবে, যা প্রতি মাসে সার্বিক রিপোর্ট প্রকাশ করবে।

ছাত্র সংসদের নেতারা বলেন, “এই দায়িত্ব শুধু আমাদের নয়, এটি সবার। দল-মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। আওয়াজ তুলুন, জনগণের পক্ষে দাঁড়ান।”

সংবাদের শেষে তারা বলেন, “ইনকিলাব জিন্দাবাদ!”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর