রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

নালিতাবাড়ীতে ৪ পিস ইয়াবাসহ এক যুবক আটক ও এক বছরের কারাদণ্ড

  • আপডেট সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৩৪ বার দেখা হয়েছে

তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৪ পিস ইয়াবাসহ জাহিদুল ইসলাম সবুজ (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত জাহিদুল ইসলাম সবুজ নালিতাবাড়ী পৌরশহরের ছিটপাড়া মহল্লার মমতাজ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে নালিতাবাড়ী থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালিয়ে সবুজের নিজ বাড়ি থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সবুজকে দোষী সাব্যস্ত করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানার আদেশ দেন।

এসময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, এসআই নুরুল আমিন, এসআই রফিকুল ইসলামসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর